শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আটক ইডির

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে আটক করা হয়। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আজই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি কোর্টে তোলা হবে তাঁকে। বছর দুই আগে একই মামলায়…

Read More

শেষ জীবনযুদ্ধের অবসান, প্রয়াত তারকা-রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়

টানা দিন দশেক ধরে অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা তথা রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সাড়ে এগারোটার কিছু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কর্মজীবনে জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে।

Read More

সুপার স্পেশালিটি হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে বিধায়ক

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে ডেবরা বিধানসভার বিধায়ক ড : হুমায়ুন কবীর ও ডেবরা ব্লকের সহ সভাপতি শিতেষ ধাড়া । হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন কেমন চলছে রুগীর চিকিৎসা, নার্স এবং ডাক্তারি পরিষেবা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন ড: হুমায়ুন কবির। সর্বশেষ সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন এই…

Read More

মমতার জেলা সফর: ২৬ আগস্ট বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী

আবারও জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার, ২৬ আগস্ট তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন এবং জেলার সাধারণ মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন। সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষরাও থাকবেন বৈঠকে। এদিন তিনি সরাসরি জমির পাট্টা বিলি করতে…

Read More

ছাব্বিশের ভোটকে পাখির চোখ, বাংলায় মোদি-শাহর টার্গেট প্রচার

২০২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে আগেভাগেই প্রচারের মোড়কে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। গত কয়েকদিনে টানা তিনবার বাংলায় সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহালয়ার আগে ফের একবার বাংলায় আসতে চলেছেন তিনি। পুজোর সময় কলকাতায় মণ্ডপ উদ্বোধনের অজুহাতে হাজির হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গতবারের নির্বাচনে ৭৭ আসন জিতেছিল বিজেপি। কিন্তু বিধায়কদের দলবদলের জেরে পদ্মশিবিরের শক্তি কমেছে।…

Read More

ডাকাতি সন্দেহে গ্রেফতার

হাড়োয়া থানার মাদারতলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা হাড়োয়া থানার অন্তর্গত মাদারতলা মার্কেট চত্বরে হানা দেয় পুলিশ ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুই যুবক। তারপর সেখানেই ২৮ বছরের সেখ আব্দুল সকের এবং ২৫ বছরের পিন্টু মোল্লা ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তাদের বয়ানে অসঙ্গতি মেলে। তারা ডাকাতের উদ্দেশ্যে জড় হয়েছিল এমনটি জানা গেছে। শুরু হয় তল্লাশি…

Read More

নদীতে তলিয়ে মৃত্যু

স্কুল থেকে এসে মর্মান্তিক পরিণতি ঘটল মুর্শিদাবাদে। নদীর জলস্তর বৃদ্ধির কারণ। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল শিশুর। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম আব্দুর রহমান (৭)। বাড়ি কান্দি থানার অন্তর্গত মুনিগ্রামে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতোই বহরা বিবেকানন্দ সেন্ট্রাল স্কুলের পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসেই বাড়ির…

Read More

বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে পদক্ষেপ

বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে গাইডলাইন আলোচনা জুভেনাইল জাস্টিস কমিটি। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে অনুষ্ঠিত হয় ক্লাস্টার–ভি বৈঠক।বৈঠকে শিশুদের ন্যায়বিচার, অধিকার সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোধের…

Read More

ট্রাক্টরের সঙ্গে লড়ির মুখোমুখি সংঘর্ষ

ট্রাক্টরের সঙ্গে লড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার ফলে স্টিয়ারিংয়ে আটকে গেল লড়ির চালক। প্রায় আধঘন্টার চেষ্টায় স্থানীয়দের সাহায্যে গ্যাস কাটার দিয়ে লড়ির কেবিনের দরজা কেটে চালককে উদ্ধার করল পুলিশ। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক এবং গাড়ির চালক সহ খালাসি জখম হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বক্সিনগরের দিঘির পাড়ে শনিবার বিকেল নাগাদ ট্রাক্টর ও লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মঙ্গলকোট…

Read More

বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা, রবিবার দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে বিকল্প রুটে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এজেসি রোড, হেস্টিংস ক্রসিং, সিজিআর রোড, কেপি রোড ও খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় মোড়…

Read More