AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জটিল অসুস্থতায় উদ্বেগ

বিজেপি সাংসদ এবং প্রাক্তন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে দিল্লির AIIMS-এ স্থানান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে পেটে যন্ত্রণা, বমি এবং শারীরিক দুর্বলতা নিয়ে তিনি ১৪ জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসকদের মতে, তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস-এ আক্রান্ত। হাসপাতালে ভর্তি করার পরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তর…

Read More

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

মালদহের মানিকচকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানিকচকের নুরপুর এলাকায়।পুলিশ সূত্রে জানাগেছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ সাজুল আলী। বাড়ি নুরপুর মন্ডলপাড়া এলাকায়।মহম্মদ সাজু আলী ডিউটি করে বাড়ি ফেরার পর ছাগলের জন্য কাঁঠাল পাতা ভাঙতে গিয়েছিল। সেইসময় বিদ্যুতের তারের সংস্পর্শে গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।…

Read More

বেসরকারি বাস দুর্ঘটনা!

রানিবাঁধে বেসরকারি যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম হারাধন মন্ডল, বয়স ৩৬ বছর। বাড়ি বাঁকুড়ার ওন্দা ব্লকের বেনাজিরা গ্রামে। শুক্রবার বিকেল নাগাদ রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার রাজ্য সড়কের ওপর কাটিয়াম গ্রামের কাছে ঝিলিমিলি দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সাথে উল্টো দিক…

Read More

বালি তোলার সময় বিপত্তি! দামোদরের জলে তলিয়ে গেল একাধিক লরি

বালি তোলার কাজ চলাকালীন দুর্ঘটনা দামোদর নদে। পূর্ব বর্ধমানের গলসীর গোহগ্রামে নদীতে তলিয়ে গেল একাধিক লরি। সূত্রের খবর, নদীতে নামানো হয়েছিল বালি বোঝাই করার গাড়ি। সেই সময় আচমকা জল বেড়ে যাওয়ায় তীরে তোলা সম্ভব হয়নি অনেক লরি। গত কয়েকদিন ধরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে টানা জল ছাড়ছিল ডিভিসি। তার ফলে দামোদরের জলস্তর দ্রুত বেড়ে…

Read More

১২ বছর পর ফের বড়পর্দায় দেব-শুভশ্রী! অবশেষে আসছে ‘ধূমকেতু’

দীর্ঘ ১২ বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। বহু আলোচিত ও বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির পথে। শুভশ্রী সম্প্রতি সোশাল মিডিয়ায় লেখেন, ‘১২ বছর পর আমরা একসঙ্গে…’—এই বার্তার সঙ্গে ছবির নাম সামনে আসতেই চরম উত্তেজনা ছড়ায় অনুরাগীদের মধ্যে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।‘ধূমকেতু’-র শ্যুটিং শুরু হয়েছিল প্রায় এক…

Read More

গ্রেফতার মোবাইল পাচারকারী

মালদহে চোরাই মোবাইল ফোন সহ গ্রেপ্তার পাচারকারী। মালদহের মানিকচকের মথুরাপুর এর ঘটনা। উদ্ধার ছ’টি মোবাইল ফোন। শ্যামল মন্ডল মানিকচকের সুভাষ কলোনি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় একটি আম বাগানে হানা দেন মানিকচক থানার আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী। সেই সময় চোরাই মোবাইলসহ হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময়…

Read More

খড়গ্রামে তাজা বোমা উদ্ধার!

ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে।মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে কিছুদিন আগে পারিবারিক বিবাদের জেরে এলাকায় বোমাবাজি হয়।এবং খড়গ্রাম থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে পাঠায়। এবং ওই দু’ জনকে পুলিশে হেফাজত নেওয়ার পরে তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সোমবার রাত্রে ভটকান্দা মোড় এলাকায় লুকানো দুই বালতি প্রায় ১০টি তাজা বোম উদ্ধার করল…

Read More

বন্ধ স্কুলে চুরি!

শনিবার স্কুলে চুরি, সোমবার গ্রেফতার চোর! উদ্ধার চুরির সামগ্রী।স্কুল বন্ধ হতেই সুযোগ বুঝে চুরি! ফাঁসিদেওয়ার মাদাতি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার চুরি হয় স্কুলের মিড ডে মিলের গ্যাস সহ একাধিক বাসনপত্র। গোটা ঘটনায় স্কুল খুলে চমকে ওঠেন শিক্ষকরা। পরে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে জাকিরগছে হানা দেয়। এই গ্রামেই নিরেন সিংহের ঘরে…

Read More

গাঁজা সহ গ্রেফতার

২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই যুবক। মুর্শিদাবাদের হাতিনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার হাতিনগর গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম রাজেশ শেখ (২৬) এবং সাইন শেখ (২৩)। তাদের বাড়ি বহরমপুর হাতিনগর গ্রামে। মঙ্গলবার ভোররাতে…

Read More

নবান্নে জায়গা পাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির! মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়কদেরও বার্তা

দিঘার নতুন জগন্নাথ মন্দির শুধু পর্যটনের এক নতুন দিগন্ত নয়, এবার তা প্রশাসনিক দপ্তরেও জায়গা করে নিচ্ছে। নবান্নে সেই মন্দিরের ছবি টাঙানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি রাজ্যের সমস্ত মন্ত্রী ও বিধায়কদেরও বার্তা দিয়েছেন—নিজ নিজ দপ্তর বা অফিসে যেন এই মন্দিরের ছবি রাখা হয়। সম্প্রতি নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,…

Read More