বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, ‘দিল্লির জমিদারদের স্বপ্নভঙ্গ করবে বাংলা’

বাঁকুড়া জেলার বড়জোড়ার জনসভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তৃণমূল কংগ্রেস সবসময় সতর্ক ও সক্রিয়। এদিন সভামঞ্চ থেকে মমতার দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে—এই রণাঙ্গনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাংলা ঐক্যবদ্ধ। বাঁকুড়ার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলা…

Read More

এসআইআর শুনানিতে ‘হেনস্তার রাজনীতি’, বৈধ ভোটার বাদ পড়লে দিল্লিতে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার

এসআইআর শুনানির নামে রাজ্যজুড়ে যে হয়রানির ছবি সামনে আসছে, তা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তিনি প্রশ্ন তুললেন—কেন ৬০-৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের দীর্ঘ লাইনে দাঁড় করানো হচ্ছে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই প্রক্রিয়ায় বয়স্কদের প্রতি ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না, উল্টে ভয় ও…

Read More

‘অনুপ্রবেশকারী’ তকমা, বাংলাভাষীদের ওপর হিংসা—প্রধানমন্ত্রীর দ্বারস্থ অধীর রঞ্জন

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা হিংসা ও হেনস্থার অভিযোগ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, কাজের খোঁজে ভিন্‌রাজ্যে গিয়ে বহু শ্রমিককে কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং সেই ভুল ধারণা থেকেই জন্ম নিচ্ছে নির্যাতন ও সহিংসতা।…

Read More

এসআইআর শুনানির আবহে বড়জোড়া: মমতার সভায় বাঁকুড়ার রাজনৈতিক সমীকরণ বদলাবে কি?

রাজ্যজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। শাসকদলের অভিযোগ, সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এই প্রক্রিয়ার নেপথ্যে নির্বাচন কমিশনের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলেও তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে। সেই আবহেই বাঁকুড়া জেলায় ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের শুনানি। আর ঠিক তার পরদিন, মঙ্গলবার…

Read More

পুজো থাকবে সারা বছর, নিউটাউনে গড়ে উঠছে ‘দুর্গা অঙ্গন’, শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউটাউনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে সোমবার এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করবেন। নিউটাউন বাসস্ট্যান্ডের ঠিক উল্টোদিকে, অ্যাকশন এরিয়া-১ অঞ্চলে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠবে এই বিশেষ সাংস্কৃতিক পরিসর। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোই এবার ‘দুর্গা অঙ্গন’ তৈরির দায়িত্ব পেয়েছে। প্রাথমিকভাবে…

Read More

শীতের চাপে কাঁপছে বাংলা, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন; বর্ষবরণে পাহাড়ে সাদা চাদরের সম্ভাবনা

শীত তার পুরো শক্তি নিয়ে হাজির বাংলায়। ভোরের পর ভোর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর থেকে গ্রাম। কনকনে ঠান্ডায় কার্যত স্তব্ধ জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যে শীতের দাপট বজায় থাকবে। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকায় পাহাড়মুখী পর্যটকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.৫…

Read More

হাবড়ায় পঞ্চায়েত সদস্য উত্তম বালার ভারত বিরোধী কীর্তি! রীতিমত প্রশ্ন তুলছে এলাকায়

  পশ্চিমবঙ্গের প্রাক্‌-বিধানসভা নির্বাচনের আবহে রাজনীতির আকাশে নতুন করে উড়ছে এক অদ্ভুত প্রজাতির পাখি—নাম তার দ্বৈত নাগরিকত্ব। SIR করতে গিয়ে প্রশাসনের খাতায় নাকি একের পর এক ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। তালিকায় রয়েছেন এমন কিছু মানুষ, যাঁরা কাগজে-কলমে কখনো বাংলাদেশের, আবার প্রয়োজনে ভারতের নাগরিক! উত্তর ২৪ পরগনার হাবরা থানার মছলন্দপুর ২ পঞ্চায়েতের সুকান্তপল্লী এলাকায় বসবাসকারী উত্তম…

Read More

বাংলার দুধ বিপ্লব: গবেষণা ও মহিষের জাদু

২০১১ সালে বাংলা মাত্র ৪ হাজার ৪৭২ টন দুধ উৎপাদন করেছিল। আর আজ, ৭ হাজার ৬৫০ টন! কল্পনাও করা কঠিন, কিন্তু বাংলার গৃহপালিত প্রাণী ও প্রাণী বিজ্ঞানীরা মিলে এটাই করে দেখালেন। তেলঙ্গানা, মেঘালয়, সিকিম, ওড়িশাকে ছাড়িয়ে দুধ উৎপাদনে বাংলা এখন দেশের সেরা দিকগুলোর মধ্যে। এই অগ্রগতির পেছনে রয়েছে রাজ্যের প্রাণী বিশ্ববিদ্যালয়ের নিরন্তর গবেষণা। সম্প্রতি সেই…

Read More

ভোটার যাচাই না হেনস্তা? এসআইআর শুনানিতে বৃদ্ধ-অন্তঃসত্ত্বাদের ভোগান্তিতে তৃণমূলের ক্ষোভ

এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে বিতর্ক। বহু বছরের বৈধ ভোটার হয়েও নোটিস পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হচ্ছেন প্রবীণ নাগরিক ও অন্তঃসত্ত্বা মহিলারা। নাম বাদ যাওয়ার আশঙ্কায় শারীরিক অসুস্থতা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পরিপন্থী আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার বিএলএ-২দের সঙ্গে ভারচুয়াল…

Read More

এসআইআর শুনানি নিয়ে তৃণমূলের নতুন কৌশল, কেন্দ্রের পাশেই বসছে সহায়তা শিবির

রাজ্যজুড়ে এসআইআর শুনানির দ্বিতীয় দফা শুরু হতেই নানা অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই আবহেই দলীয় স্তরে নতুন পদক্ষেপের কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্যের প্রায় ১ লক্ষ ২০ হাজার বিএলএ-২-এর সঙ্গে ভারচুয়াল বৈঠকে তিনি ঘোষণা করেন, এবার থেকে প্রতিটি এসআইআর শুনানি কেন্দ্রের কাছেই তৃণমূলের সহায়তা শিবির থাকবে। শনিবার দ্বিতীয় পর্বের প্রথম দিনেই একাধিক জায়গায়…

Read More