দুর্ঘটনায় জখম তৃণমূলের এক যুব সভাপতি!

  বর্ধমান-আরামবাগ ৭ নং রাজ্য সড়কের রায়না থানার মিরেপোতা বাজার এলাকার ঘটনা।     আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হাসপাতালে।   স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে,একটি চারচাকা গাড়ি করে আরামবাগের দিকে যাচ্ছিলেন ওই চার জন।হঠ্যাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাদের গাড়ি রাস্তার পাশে রাখা একটি বাইকে ধাক্কা মারে পরে ধাক্কা মারে কালভার্টে।দুর্ঘটনার ফলে…

Read More

দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জালে বৃদ্ধ

  দশম শ্রেণীর ওই ছাত্রী স্কুল যাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে টোটো ধরার জন্য রাস্তার ধারে একটি দোকানের সামনে দাঁড়ায়।সেই নিয়ামত সেখ দোকানে যায় এবং হঠাৎ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে।ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে গ্রেফতার অভিযুক্ত।

Read More

গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড

  অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। সোমবার দুর্গাপুরে ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি বাড়ি ভস্মিভূত হয়। ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্পবিস্তর অগ্নিদগ্ধ হয়ে অল্পবিস্তর আহত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার…

Read More

গ্রেফতার পাচারকারী 

    নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এক আন্তর্জাতিক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর শেখ। তার বাড়ি চাপড়ার বাদলাঙ্গী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে স্কুটি চেপে পদ্মমালা থেকে হৃদয়পুরে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। ওই এলাকা দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ওই…

Read More

কবি সুভাষ নয়, এবার বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম—সরাসরি মেট্রো চালু ১৫ ডিসেম্বর থেকে

সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের শেষ স্টেশন কবি সুভাষ। এর ফলে দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল না। তবে এবার যাত্রীদের জন্য স্বস্তির খবর। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে। সোম…

Read More

যুবভারতী বিশৃঙ্খলা মামলায় শতদ্রু ১৪ দিনের পুলিশ হেফাজতে, আদালত চত্বরে জুতো হাতে বিক্ষোভ

যুবভারতী স্টেডিয়ামে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হওয়া শতদ্রুকে শুক্রবার আদালতে পেশ করা হয়। মামলার প্রাথমিক শুনানির পর আদালত তাঁকে আগামী ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশ আদালতে জানায়। এদিন আদালত চত্বরে উত্তেজনার ছবি ধরা পড়ে। বিপুল সংখ্যক মানুষ আদালতের বাইরে জমায়েত হন এবং অভিযুক্তের বিরুদ্ধে…

Read More

মার্কিন ভিসা আরও কঠোর, সন্তান জন্মের উদ্দেশ্যে পর্যটন ভিসা বাতিলের সতর্কতা

ভিসা নীতি আরও কঠোর করল যুক্তরাষ্ট্র। আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসার আবেদন করলে তা সরাসরি বাতিল হতে পারে বলে সতর্ক করল মার্কিন দূতাবাস। ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও আবেদনকারীর মূল উদ্দেশ্য হয় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়া, তাহলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে…

Read More

মেসি বিতর্কে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের, যুবভারতীর ঘটনায় ‘বাঙালির আন্তর্জাতিক অপমান’ দাবি

যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘বাঙালির আন্তর্জাতিক অপমান’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, যারা মুখে মুখে বাঙালি অস্মিতা ও সংস্কৃতির কথা বলেন, তারাই রাজনৈতিক স্বার্থে এমন ঘটনার মাধ্যমে বাঙালিকে বিশ্বদরবারে লজ্জায় ফেলেছেন। দিলীপ ঘোষের…

Read More

মেসি বিতর্কে মুখ্যমন্ত্রীর ক্ষমা, উদ্যোক্তাকে তীব্র আক্রমণ টলিউডের

কলকাতায় লিওনেল মেসির নাম জড়িয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা নিয়ে এবার সরব টলিউড। যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠান ঘিরে দর্শক বিক্ষোভ, ক্ষয়ক্ষতি এবং শেষমেশ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মেসির কাছে দুঃখপ্রকাশ—এই পুরো ঘটনাপ্রবাহকে “ভীষণ লজ্জাজনক” বলে আখ্যা দিচ্ছেন একাধিক অভিনেতা ও পরিচালক। তাঁদের মতে, এমন বিশ্বমানের তারকার সফরে প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে, আর দায় এড়াতে পারে…

Read More

মেসি-ম্যাজিকের ছোঁয়ায় ফের কাঁপল কলকাতা

বিশ্বকাপজয়ী হয়েই দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ২০১১ সালে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি। এবার খেলবেন না, তবু শনিবার সকাল থেকেই মেসি-ম্যানিয়ায় ভাসছে গোটা শহর। মাত্র কয়েক ঘণ্টার সফর হলেও কলকাতার ফুটবলপ্রেমীদের উন্মাদনায় তার ছাপ স্পষ্ট। ভোরের আলো ফোটার আগেই হায়াত রিজেন্সি হোটেল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন—সর্বত্র শুধু একটাই নাম, মেসি। রাত পেরিয়েও…

Read More