জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছিল আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট ঋতিকা কদম। আর সেখানেই নজর কেড়েছে নীতা আম্বানির অসাধারণ ট্র্যাডিশনাল লুক।
শ্রীকৃষ্ণের পুজোয় নীতা আম্বানিকে দেখা যায় গুজরাতি স্টাইলে পরা অ্যাকোয়া-ব্লু রঙের একটি সুন্দর বান্ধনী শাড়িতে। শাড়িজুড়ে ছিল সূক্ষ্ম বান্ধনী প্রিন্ট, সোনালি জরির কাজ এবং গোলাপি হাইলাইট। চওড়া সোনালি বর্ডারের সঙ্গে গোলাপি, নীল ও সবুজ রঙের মাল্টি-কালার ট্যাসেল শাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
শাড়ির সঙ্গে নীতা বেছে নিয়েছিলেন ম্যাচিং অ্যাকোয়া-ব্লু ব্লাউজ। স্কুপ নেকলাইন, হাফ স্লিভ, সোনালি পট্টি এমব্রয়ডারি, জরির কাজ এবং সিকুইন ডিটেলিংয়ে ব্লাউজটিও ছিল নজরকাড়া।
গয়নার ক্ষেত্রেও ছিল রাজকীয় ছোঁয়া। নিজের কালেকশন থেকে গোলাপি হিরে বসানো একটি ডায়মন্ড হেয়ার অ্যাক্সেসরি পরেছিলেন নীতা। এর সঙ্গে ছিল ম্যাচিং নেকপিস, কানের দুল, চুড়ি এবং স্টেটমেন্ট রিং।
মাঝখান থেকে সিঁথি করে বান বাঁধা চুলে গোলাপি ফুল দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। গাঢ় কাজল, উইংড আইলাইনার, মাসকারা, ডার্ক ব্রাউজ, মভ লিপস্টিক এবং রুজ-টিন্টেড গালে ফুটে উঠেছিল তাঁর এলিগ্যান্ট গ্ল্যাম লুক। তাঁর হেয়ারস্টাইল করেছিলেন ঋতিকা কদম এবং মেকআপে ছিলেন মিকি কনট্রাক্টর।
ঋতিকা ৫ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এই মুহূর্তগুলির রিল শেয়ার করেন। ভিডিওতে নীতা আম্বানিকে শ্রীকৃষ্ণের পুজো করতে এবং জন্মাষ্টমীর উৎসবে অংশ নিতে দেখা যায়।


