ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর খবর। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। আদালতের নির্দেশে নির্বাচনের আগেই কবিকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, কয়েক বছর আগের একটি পুরনো মামলার জেরেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে দাবি।
তবে ভোটের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকেরই দাবি, ভোটের আবহে এমন পদক্ষেপকে ঘিরে সেন্সরশিপের আশঙ্কা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের এই নজিরবিহীন কড়াকড়ি নিয়ে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।


