রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক বর্গের বাষিক সভা অনুষ্ঠিত হচ্ছে নকশালবাড়িতে। RSS ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রচারকদের নিয়ে এই আলোচনা সভা! তিনদিনের এই আলোচনা সভায় সংঘের কাজ ও আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে খবর। ইতিমধ্যে এদিনের কর্মসূচিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২০০জন প্রচারকবর্গরা উপস্থিত রয়েছেন। আলোচনা সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রয়েছেন উত্তরবঙ্গের একাধিক সাংসদ ও বিধায়করাও! ২৬শের ভোট নিয়েও আরএসএসের এই বৈঠকও আলোচনা হতে পারে।
RSS প্রচারকবর্গের বার্ষিক সভা নকশালবাড়িতে!


