বাদশা-ইশার সম্পর্কে পড়ল ইতি, বিয়ের কয়েক মাসেই ভাঙন
নতুন সংসারের গল্পটা শেষ পর্যন্ত দীর্ঘ হল না। বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন র্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। এতদিন তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল, সোমবার সমাজমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে তাতেই সিলমোহর দিলেন দু’জন। বাদশা ও ইশা জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করেই পৃথক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সম্পর্কের ইতি…


