পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া
দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…


