স্পেনে মেসিকে ঘিরে উন্মাদনা, বিশেষ সম্মানে সম্মানিত আর্জেন্টাইন মহাতারকা
ফুটবল মাঠে তাঁর জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। এবার স্পেনের মাটিতে বিশেষ সম্মান পেয়ে ফের শিরোনামে লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয় ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে অনুষ্ঠানের বাইরে ভিড় জমান বহু সমর্থক। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন মেসি। ভক্তদের সঙ্গে কথা…


