শিক্ষামন্ত্রী কঙ্গনা?

নিট ইস্যু ঘিরে দেশজুড়ে যখন তুমুল বিতর্ক, ঠিক সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল একটি ভাইরাল পোস্ট। বলিউড অভিনেত্রী তথা মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাউতের নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন একটি বার্তা, যেখানে দাবি করা হয়—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন…

Read More

ডিপফেক ও মানহানিকর পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে নীতিন গডকরি, মেটাসহ একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি

ডিপফেক ও মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। আদালত তাঁকে মেটা (Meta), অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ভুয়ো কনটেন্ট তৈরি, প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। গডকরির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক…

Read More

সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, কন্ট্রোল রুম গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

গভীর সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। কোস্ট গার্ডের সহায়তা নেওয়া থেকে শুরু করে উপকূল এলাকায় কন্ট্রোল রুম স্থাপন, কোস্টাল থানা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার আধুনিকীকরণ—সব দিকেই জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার শংকরপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১১ জন মৎস্যজীবীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে…

Read More

বর্ণবাদ বিতর্কে জবাব ইলন মাস্কের, সঙ্গী ও সন্তানদের উদাহরণ টেনে দাবি— ‘আমি বর্ণবাদী নই’

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও বর্ণবাদ ও অভিবাসন ইস্যুতে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ সরাসরি খারিজ করেন বিশ্বের অন্যতম ধনী এই উদ্যোক্তা। নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে মাস্ক বলেন, তাঁর সঙ্গী অর্ধেক ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের চার সন্তান রয়েছে এবং এক সন্তানের মধ্যনাম রাখা হয়েছে…

Read More

কলকাতায় দেশের প্রথম ‘শব্দ জাদুঘর’, ভাষার হাজার বছরের বিবর্তন এবার দেখা-শোনার সুযোগ

কলকাতার জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন হল দেশের প্রথম ‘শব্দ জাদুঘর’। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আধুনিক জাদুঘরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট ৯টি থিমভিত্তিক গ্যালারি নিয়ে তৈরি এই জাদুঘরে ভারতের স্বীকৃত ২২টি ভাষার শব্দভাণ্ডার, ধ্বনির বিবর্তন, ভাষার ইতিহাস এবং প্রাচীন থেকে আধুনিক উচ্চারণের পরিবর্তন তুলে ধরা হয়েছে। অডিও-ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে…

Read More

ভারতে রেল বিপ্লব! NaMo Green Rail এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন হয় গেল আজ। কয়লাচালিত ট্রেন থেকে পরিবেশবান্ধব ট্রেনের বিপ্লব ঘটালো ভারতীয় রেল। আজ হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ১০ কামরার ২ হাজার ৬০৯ যাত্রী বহনকারী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাইড্রোজেন ট্রেনে শক্তি জোগাবে জল এবং অক্সিজেন। এর দ্বারা কোনও কার্বন…

Read More

গগনযান প্রকল্পে বিজ্ঞানীদের পদত্যাগের ঢল! ISRO-কে কড়া নির্দেশ কেন্দ্রের

দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র বিজ্ঞানীদের মধ্যে পদত্যাগ ও স্বেচ্ছাবসরের প্রবণতা বাড়তে থাকায় নড়েচড়ে বসল কেন্দ্র। বিশেষ করে গগনযান-সহ গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের একের পর এক চাকরি ছাড়ার আবেদনে উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ স্পেস (DoS)। ১৪ জুলাই জারি হওয়া এক নির্দেশিকায় ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)-সহ…

Read More

FIFA: বিশ্বকাপের মরশুমে WhatsApp এ নয়া ফিচার

নিজস্ব প্রতিবেদন: রবিবার বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন। তার আগে WhatsApp এ চমক। Whatsapp এ কারও চ্যাটে গিয়ে আপনি যদি FIFA-র বলটি⚽ দিয়ে react করেন, তাহলে আপনার স্ক্রিনে লাফালাফি করবে FIFA-র বল।⚽

Read More

মহাকাশে ফের ভারতের গর্ব! সুনীতার পর আইএসএসের পথে অনিল মেনন, থাকবেন টানা ৮ মাস

মহাকাশে ফের উড়ল ভারতের গর্বের পতাকা। সুনীতা উইলিয়ামসের পর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসা নভশ্চর অনিল মেনন। মঙ্গলবার (১৪ জুলাই) কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী আট মাস আইএসএসে থেকেই বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন অনিল।…

Read More

ইন্দোনেশিয়ার সংসদে মোদির বার্তা, ‘আধিপত্য নয়, উন্নয়নই ভারতের পথ’

ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার বার্তা নিয়ে মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটাই প্রথম ইন্দোনেশিয়ার পার্লামেন্টে বক্তব্য রাখা। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। ভাষণের শুরুতেই মোদি স্মরণ করিয়ে দেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক কেবল রাষ্ট্রীয় নয়, সভ্যতারও।…

Read More