হাই কোর্টে ধাক্কা অভিষেকের, ডিজে মামলায় ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে
ডিজে মন্তব্য মামলায় শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে আদালতের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। প্রয়োজনে মামলাও খারিজ করে জরিমানা করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। শুনানির সময় বিচারপতি বলেন, বিভিন্ন এজলাসে আলাদা মামলা করে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত…


