সোনারপুরে অভিযান, উদ্ধার অবৈধ মদ!
সোনারপুর থানার পদ্ম মধু মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল এফএসটি ও পুলিশের যৌথ দল। গ্রেফতার করা হয়েছে নীল রতন সর্দার (৪৭) নামে এক ব্যক্তিকে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৬ তারিখে সোনারপুর দক্ষিণের এফএসটি ম্যাজিস্ট্রেট নরেশ চৌকিদারের নেতৃত্বে ১৪৭ নং ওয়ার্ডের পদ্ম মধু মোড়ে নীল রতন সর্দারের দোকানে তল্লাশি চালানো হয়। ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালিয়ে মোট ২৫৫.৫৮৫ লিটার অবৈধ মদ উদ্ধার ও জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশি মদ ১৯০,৬৩৫ মিলি এবং দেশি মদ ৬৪,৯৫০ মিলি। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ১,৩১,৯২৭ টাকা।
এই ঘটনায় সোনারপুর থানায় বিই আইনের ৪৬এ ধারায় মামলা নং-৫০৬/২৬ রুজু করা হয়েছে।


