বাংলায়ও SIR: ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু

Spread the love

ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। বিহারে সদ্য শেষ হওয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া এবার বাংলাতেও শুরু হতে পারে। কমিশনের লক্ষ্য, শুধু যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটাধিকার পান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরু থেকেই বাংলায় SIR প্রক্রিয়া শুরু হবে। এর জন্য বুথ স্তরের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার বা নতুন আবেদনকারীদের ফর্ম দেবেন। ভোটারদের সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেট ঘোষণাপত্রও দাখিল করতে হবে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মোট ১১টি নথি স্বীকৃত হবে:

  1. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র

  2. ১ জুলাই ১৯৮৭-এর আগে জারি হওয়া সরকারি নথি

  3. জন্ম সার্টিফিকেট (বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত)

  4. পাসপোর্ট

  5. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে)

  6. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট

  7. বনপালের সার্টিফিকেট

  8. কাস্ট সার্টিফিকেট

  9. এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ (যেখানে প্রযোজ্য)

  10. পারিবারিক রেজিস্টার

  11. সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি (দলিল/পর্চা)

বিহারে শেষবার SIR হয়েছিল ২০০৩ সালে। সেখানে যাদের নাম তখনকার ভোটার তালিকায় ছিল, তাদের নতুন নথি জমা দিতে হবে না। বাংলায় শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। সেক্ষেত্রে ২০০২ সালের পর যারা ভোটার তালিকায় নাম ওঠেছে, শুধুমাত্র তাদেরই নথি দাখিল করতে হবে। যদি তাদের অভিভাবকরা ২০০২ সালের ভোটার তালিকায় থাকেন, তাহলে আলাদা নথি জমা দিতে হবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *