ছট উপলক্ষ্যে মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ বিজেপির

Spread the love

আগামী ২৬ ও ২৭ শে অক্টোবর বিজেপির স্থানীয় নেতাকর্মীরা অন্ডাল সাউথ বাজারে মাছ মাংস সহ যেকোনো আমিষ দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রবিবার ও সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্যাডে লেখা এরকম একটি নির্দেশ খুবই ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

 

বিজেপি কর্মীরা গত শনিবার অন্ডাল বাজারে মাছ-মাংসের দোকানে গিয়ে পূজোর দুদিন যাতে দোকান বন্ধ রাখা হয় তা নির্দেশ দিয়েছে। দোকানদাররা জানান দোকান বন্ধ রাখা সম্ভব নয়। এরপরে রীতিমত হুমকি দেন বিজেপি নেতারা । স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। জোর করে দোকান বন্ধ করার নির্দেশ যদি দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *