বাংলায় হঠাৎ বড়সড় রদবদল! একসঙ্গে বদলি ১৭ IAS, মোট ৬৪ আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

Spread the love

বাংলার প্রশাসনে ফের বড়সড় রদবদল। সোমবার রাতে নবান্নের তরফে জারি হল নতুন বিজ্ঞপ্তি। একসঙ্গে বদলি করা হয়েছে ১৭ জন IAS আধিকারিককে। বদলি হয়েছে দশ জেলার জেলাশাসকও। এত বড় পরিসরের বদলি রাজ্যে বিরল বলেই মনে করছেন আমলাতন্ত্রের একাংশ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া—এই পাঁচ জেলার জেলাশাসক বদলি হয়েছেন। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক SDO, ADM এবং OSD-কে। সব মিলিয়ে বদলির সংখ্যা ৬৪।

যখন রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই এমন নজিরবিহীন প্রশাসনিক রদবদলকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। সূত্রের খবর, সোমবার বিকেলেই নির্বাচন কমিশনের বৈঠক হয়, আর তার কিছু ঘণ্টার মধ্যেই এই বড় সিদ্ধান্ত নেয় নবান্ন।

নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শীঘ্রই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *