অন্ধ্রের বেঙ্কটেশ্বর মন্দিরে রেলিং ধস, ভিড়ের চাপে মৃত্যু ১০

Spread the love

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার বেঙ্কটেশ্বর মন্দিরে শনিবার সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রতি শনিবারই এখানে প্রায় দেড় থেকে দু’হাজার ভক্ত আসেন। কিন্তু ১ নভেম্বর ছিল কার্তিক মাসের একাদশী, তাই এ দিন ভিড় ছিল কয়েক গুণ বেশি।

অতিরিক্ত চাপে হঠাৎই মন্দিরের একটি রেলিং ভেঙে যায়। প্রায় ৬ ফুট উঁচু জায়গা থেকে অনেক মহিলা ও ভক্ত নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি, আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জনের। আহত হন আরও অনেকে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মন্দিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *