ট্রাম্পের দাদাগিরির পাল্টা কি BRICS?

Spread the love

একদিকে ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে মোদি-জিনপিং-পুতিন! বিশ্ব রাজনীতির মঞ্চে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ? আমেরিকা ও পশ্চিম ইউরোপের প্রভাবের বিপরীতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে BRICS। আর সেই মঞ্চে বিশ্বের তিন বড় শক্তি—ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি ঘিরেই এখন তুঙ্গে জল্পনা।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং একের পর এক একতরফা সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে যে চাপানউতোর তৈরি হয়েছে, তার মধ্যেই BRICS-এর গুরুত্ব নতুন করে সামনে এসেছে। পশ্চিমা জোটের বাইরে দাঁড়িয়ে অর্থনীতি, বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে বিকল্প শক্তিকেন্দ্র তৈরির চেষ্টা আরও জোরালো হচ্ছে।
বিশেষ নজরে ভারত, চিন ও রাশিয়া। নরেন্দ্র মোদি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন—তিন দেশের স্বার্থ ও অবস্থান এক নয়। বরং ভারত-চিনের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। তারপরও একই মঞ্চে তিন নেতার উপস্থিতি আন্তর্জাতিক মহলে নিঃসন্দেহে বড় বার্তা বহন করে।
BRICS কি এবার শুধু অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়, বরং পশ্চিমা আধিপত্যের পাল্টা ভূ-রাজনৈতিক শক্তিকেন্দ্র হয়ে উঠতে চলেছে? ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের সামনে কি এবার সম্মিলিত চাপ তৈরি করতে পারবে এই জোট?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *