এসআইআরের ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র, পরিবারের অভিযোগে তোলপাড় প্রশাসনে

Spread the love

রাজ্যজুড়ে চলা এসআইআরের কাজের মাঝে শোকের ছায়া মেমারিতে। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে প্রাণ হারালেন মেমারি ২ নম্বর ব্লকের বিএলও নমিতা হাঁসদা। শনিবার চক বলরামপুর এলাকায় ফর্ম বিলি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতার পরিবারের অভিযোগ, বিডিও অফিস থেকে প্রতিদিন আরও বেশি ফর্ম বিলি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই মানসিক চাপেই ব্রেন স্ট্রোক হয় নমিতা দেবীর। বছর পঞ্চাশের ওই মহিলা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।রবিবার সকালে কালনা শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। ঘটনাটি ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *