দিল্লিতে জঙ্গি হামলা? সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ! একাধিক মৃত্যু
লালকেল্লার কাছে একের পর এক জোরালো শব্দ। একের পর এক বিস্ফোরণ। সন্ধ্যে ৭টা ০৫ নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে মেট্রো স্টেশনের কাছের এলাকা। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু ৯ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে মেট্রো স্টেশনের একাংশ।
দিল্লিতে জঙ্গি হামলা কি না তা এখনো স্পষ্ট নয়। কিন্তু গত কয়েকদিনে জঙ্গি যোগে রাজধানী থেকে একের পর এক গ্রেফতারি হয়েছে। জানা গিয়েছে, লালকেল্লার কাছে একটি গাড়ি এসে দাঁড়ায়। তারপরেই বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকের হাত পা ছিটকে পড়েছে দূরে। কয়েকজন পোড়া শরীরে দৌড়েছেন বাঁচতে।


