ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার এক পাচারকারী সাগরপাড়ায় ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চারা বটতলা এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহভাজন দাঁড় করিয়ে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে নিষিদ্ধ কফ সিরাপ 200 বোতল তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় সাইফ সরকার তার বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। তবে কি কারণে ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং ধৃত ওই ব্যক্তিকে আজ ৭ দিনে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ।


