৫ কোটি নগদ-সহ গ্রেফতার

Spread the love

 

নারায়ণপুর থানায় গোপন অভিযান। ১৬ নভেম্বর এই অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় নোট উদ্ধার। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একটি গাড়িতে মিলেছে এই সব টাকা। নারায়ণপুর থানার বারোমাথা মোড়ে গাড়িতে সার্চ অপারেশন চালায় পশ্চিমবঙ্গ পুলিশের এস টি এফ এবং নারায়ণপুর থানা। তাতেই উদ্ধার হয় এত এত নগদ। গ্রেফতার বীরভূমের দুই বাসিন্দা। একজন বছর ৩৫ এর আক্রম খান এবং আরেকজন বছর ৩১-এর ইমরান খান। তাদের থেকে উদ্ধার হওয়া নগদের উপযুক্ত হিসেব দিতে পারেনি। এরপরে গ্রেফতার করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *