বঙ্কিমচন্দ্র, মাস্টারদার পর আবার নামবিভ্রাট! সংসদে মাতঙ্গিনীকে ‘মাতা গিনি’ বলায় তোলপাড়

Spread the love

সংসদে আবারও নাম ভুল উচ্চারণ ঘিরে শুরু হল নতুন বিতর্ক। কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। তার পরই মাস্টারদা সূর্যসেনের নাম নিয়েও ভুল শোনা গিয়েছিল। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরেক ঐতিহাসিক নাম—মাতঙ্গিনী হাজরা।

বিজেপি সাংসদ দীনেশ শর্মা নিজের বক্তৃতার সময় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নাম ভুল করে উচ্চারণ করেন—“মাতা গিনি হাজরা”।

এই ভুল উচ্চারণ সামনে আসতেই তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণে নামেন। তাঁদের দাবি, মাতঙ্গিনী হাজরা শুধু বাংলারই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নাম। যিনি স্বদেশি আন্দোলনের সময়ে ব্রিটিশের গুলিতে শহীদ হন। এমন একজন ব্যক্তিত্বের নাম ভুল বলা মানে ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এবং শহিদদের প্রতি অসম্মান।

তৃণমূলের আরও অভিযোগ, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। বারবার বাংলার মহান স্বাধীনতা সংগ্রামীদের নাম উচ্চারণে ভুল করছে বিজেপি-শাসিত শিবির। এতে স্পষ্ট, তাঁরা বাংলার ইতিহাস সম্পর্কে উদাসীন।

এদিকে দীনেশ শর্মা এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু ঘটনার পর থেকেই সংসদে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই বলছেন, ইতিহাসের বীরদের নাম নিয়ে এমন ভুল আর যেন না হয়—সেই দাবি এখন সর্বস্তরের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *