একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চহল। অসুস্থতার কথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে চহলকে। সেই কারণে আগামী কয়েক সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে।
চহল জানিয়েছেন, শরীর এখনও সম্পূর্ণ সুস্থ নয় এবং তাই এখনই মাঠে ফেরার কোনও তাড়াহুড়ো করতে চান না। কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি ডানহাতি এই লেগস্পিনার।
একই সঙ্গে দুই ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় শারীরিক দুর্বলতা ও তীব্র ব্যথার সমস্যায় ভুগছেন চহল। ফলে সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত অনুশীলনেও ফিরছেন না তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সতীর্থ ও ক্রিকেটপ্রেমীরা।


