মমতার মুখে ‘ধর্ম নিরপেক্ষতা’, শুভেন্দুর মুখে ‘ হিন্দুস্তান’

Spread the love

মমতার মুখে ‘ধর্ম নিরপেক্ষতা’, শুভেন্দুর মুখে ‘ হিন্দুস্তান

 

নিজস্ব সংবাদদাতা: এবারের বিধানসভা ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। ভোট শুরু না হলেও ভবানীপুর নিয়ে টক্কর চলছে, শুভেন্দু বনাম মমতার। আরে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়েছেন, এস আই আর এ নাম্বার যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে জেতানোর মতো ভোটার বেঁচে থাকবে না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এক ভোটে হলেও তিনিই জিতবেন ভবানীপুরে। এরই মাঝে মঙ্গলবার দোল উৎসবে লেগে গেল রাজনীতির রং। এদিনই ছিল শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস। এক্সে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।”

এদিন ভবানীপুরে দোলের পদযাত্রায় শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় হিন্দুস্তান বার্তা। রাজ্যে বিরোধী দলনেতা বলেন, “ভারতে ধর্মনিরপেক্ষতা চলবে না এটা হিন্দুস্তান ভারতের রাজত্ব করবেন হিন্দুরা।”

যে ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়। কারণ এই ভবানীপুরে হিন্দু শিখ বৌদ্ধ মুসলিম সব সম্প্রদায়ের মানুষ থাকেন। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মুখে হিন্দু বার্তা বিজেপির জন্যে উলট-পুরাণ হয়ে যাবে না তো? অনেকের প্রশ্ন, ভারও যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেকথা তো সংবিধান বলে , তাহলে শুভেন্দু অধিকারীর মুখে হিন্দু রাষ্ট্রের বার্তা কেন? প্রশ্নটা উঠছেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *