খারাপ আবহাওয়ার জেরে সমস্যায় পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে দমদমে ফেরার পথে মাঝ আকাশেই বিপাকে পড়ে তাঁর বিমান।
খারাপ আবহাওয়ার কারণে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে সমস্যা তৈরি হয়। ফলে কিছুক্ষণ আকাশেই চক্কর কাটতে হয় মুখ্যমন্ত্রীর বিমানকে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিমানটি নিরাপদে অবতরণ করে।
পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে রাজনৈতিক কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে খারাপ আবহাওয়ার কারণে ফিরতি পথেই এই সাময়িক ভোগান্তির মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।
Post Views: 5


