সেকুলারিজম মন্তব্যে মামলা খারিজ, স্বস্তি শুভেন্দুর

Spread the love

দোল যাত্রায় করা ‘সেকুলারিজম নিপাত যাক’ মন্তব্য ঘিরে বিতর্ক শেষ পর্যন্ত গড়ায় কলকাতা হাই কোর্টে। ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের দাবিতে দায়ের হওয়া মামলায় শেষ পর্যন্ত স্বস্তি মিলল তাঁরই।

গত ৩ মার্চ বালিগঞ্জে দোল উৎসবে অংশ নিয়ে ওই মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্যকে অসাংবিধানিক ও প্ররোচনামূলক বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী সৌম্য মণ্ডল। তাঁর দাবি ছিল, ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, আর সেই বিরোধিতা করে মন্তব্য করেছেন শুভেন্দু।

তবে মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কোন আইনি ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের দাবি করা হচ্ছে। সওয়াল-জবাবের পর আদালত জানায়, পর্যাপ্ত আইনি যুক্তি দেখাতে পারেননি আবেদনকারী। সেই কারণেই মামলা খারিজ করে দেওয়া হয়।

ফলে আপাতত বড় আইনি স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *