সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের মহাসমাপ্তি অনুষ্ঠানের আয়োজন গ্যাংটক-এ। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার শেষ করে দু’দিনের সফরে সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সেনার চপারে পকিয়ং বিমানবন্দর-এ নামেন তিনি। এরপর শহরে রোড শো করেন প্রধানমন্ত্রী, ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও জনউৎসাহ।
মঙ্গলবার পালজোর স্টেডিয়াম-এ মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন মোদি। সেখান থেকেই একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
এদিকে সফর ঘিরে পর্যটকদের জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। শিলিগুড়ি-গামী যাত্রীদের ভোর ৬টার মধ্যে গ্যাংটক ছাড়ার পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন।


