জুবিনের মৃত্যুরহস্যে বড় মোড়, ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Spread the love

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের রহস্যে নতুন মোড় এল। গুয়াহাটির ফাস্ট ট্র্যাক কোর্ট তাঁর প্রাক্তন ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন ‘মহাবীর অ্যাকুয়া’ সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আদালতের দাবি, বিপুল সম্পত্তির কোনও বৈধ আয়ের উৎস দেখাতে পারেননি অভিযুক্ত।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই মৃত্যু হয় জুবিন গর্গের। সেই সময় থেকেই এই মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে জল্পনা চলছিলই।

পরবর্তীতে অসম সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তে উঠে আসে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ। জুবিনের ঘনিষ্ঠ মহলের কয়েকজনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসে, যার মধ্যে অন্যতম ছিলেন তাঁর ম্যানেজার।

আদালত সূত্রে জানা গিয়েছে, ৪৯ পাতার চার্জশিটে আর্থিক লেনদেনের একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। সঠিক ব্যাখ্যা দিতে না পারায় শেষ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্তের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের পর মামলার তদন্ত আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ সামনে আসে কিনা, এখন সেটাই দেখার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *