আইপিএলের মালিকানা বদলের দৌড়ে বড় মোড়। রাজস্থান রয়্যালসের মালিকানা শেষ পর্যন্ত যাচ্ছে সুনীল মিত্তলের গোষ্ঠী এবং আদর পুনাওয়ালার সংস্থার যৌথ কনসোর্টিয়ামের হাতে।
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা কাল সোমানির কনসোর্টিয়াম শেষ মুহূর্তে সরে দাঁড়াতেই প্রায় ১৫,৬০০ কোটি টাকায় চুক্তি চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজির বোর্ড।
এর আগে কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্স প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিলেও মালিকানা হস্তান্তরের জটিলতায় সেই প্রস্তাব খারিজ করা হয়।
গুরুত্বপূর্ণভাবে, বর্তমান কর্তা মনোজ বাদালে নতুন বোর্ডেও যুক্ত থাকছেন। ফলে পুরোপুরি বদল নয়, বরং পুরনো অভিজ্ঞতার সঙ্গে নতুন পুঁজি ও প্রভাবের সংযোজন ঘটছে।
অর্থাৎ, নতুন অর্থবল আর নতুন দখলে রাজস্থান রয়্যালস—আইপিএলে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত স্পষ্ট


