নিজস্ব প্রতিবেদন: বাচ্চা হলে উপহার – সোনার আংটি। তাও দেবে সরকার। আমাদের দেশের এক রাজ্যে প্রথমবার এক রাজনৈতি দল সরকার গঠনের পরই বড় ঘোষণা করেছে। এর জন্য তাদের বাজেটের প্রথম অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৭৫৫.৮৩ কোটি। সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মামা হিসেবে এই উপহার দেওয়া হবে। ২২ জুন, ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হয়ে গিয়েছে।

রাজ্যটার নাম তামিলনাড়ু । আর ঘোষণা করেছেন তামিলাগা ভেত্তিরি কাজাগম সরকারের মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। বিজয়-সরকারের প্রকল্পের নাম “থাই মামান গোল্ড রিং স্কিম”। যার অর্থ হিসেবে বলা যেতে পারে, মামার তরফ থেকে সদ্যোজাতকে আশীর্বাদ। এই প্রকল্পের বিজয়-সরকারের পক্ষ থেকে ১ গ্রাম সোনার আংটি উপহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক সদ্যোজাতকেই এই উপহার দেওয়া হবে বলে ঘোষণা।


