শিক্ষার সুস্থ পরিবেশ তৈরি না হলে বিকাশ অধরা: ABVP

Spread the love

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৭৮তম প্রতিষ্ঠা দিবস, ৯ জুলাই জাতীয় ছাত্র দিবস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত “বন্দে মাতরম”-এর সার্ধশতবর্ষ এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় মিছিল ও ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।

এই কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর বীরেন্দ্র সিং সোলাঙ্কি। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, রাজ্য সহ-সম্পাদিকা সুনীতা মণ্ডল এবং কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার-সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা।

কলকাতার প্রায় প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এই মিছিল ও ছাত্রসমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বীরেন্দ্র সিং সোলাঙ্কি। তিনি বলেন, “৪ঠা মে বাংলার রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এবিভিপি কাজ করবে।

সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *