কলকাতায় প্রথম ‘ট্রাম রথযাত্রা’, জগন্নাথকে নিয়ে শহরজুড়ে উৎসব

Spread the love

রথযাত্রা মানেই জগন্নাথদেবের রথ, ভক্তদের ঢল আর উৎসবের আবহ। তবে এ বছর কলকাতাবাসীর জন্য থাকছে এক অভিনব চমক। কাঠের রথ নয়, শহরের ঐতিহ্যবাহী ট্রামেই এবার সফরে বেরোবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা

রথযাত্রা উপলক্ষে ট্রামযাত্রাক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে দু’কামরার একটি ট্রামকে রথের আদলে সাজানো হবে। ট্রামের ভিতরে থাকবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ, সঙ্গে থাকবে একটি ছোট রথও। পুরো ট্রামটি জগন্নাথদেবের বিভিন্ন ছবি, ফুল ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত করা হবে।

আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রাম। এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার টার্মিনাস পর্যন্ত চলবে ট্রামটি। যাত্রাপথেই হবে পূজা-অর্চনা এবং রথযাত্রার বিভিন্ন আচার।

আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু রথযাত্রা উদযাপন নয়, বরং কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলা এবং তার সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া। গত তিন দশক ধরে ট্রাম সংরক্ষণ ও পুনরুজ্জীবনের দাবিতে কাজ করে আসছে সংগঠনটি। নতুন সরকারের ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির।

সংগঠনের সদস্য মহাদেব শী বলেন, “শহরে ট্রাম চালানোর লড়াই আমাদের দীর্ঘদিনের। নতুন সরকার আমাদের দাবি মেনে ট্রামকে নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী। ট্রাম শুধু পরিবহণ নয়, কলকাতার আবেগ ও ঐতিহ্যের অংশ।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *