পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা

Spread the love

পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সবংয়ে গিয়ে হেলিকপ্টারে করে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, বন্যায় সবংয়ে প্রায় ৩২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। কেলেঘাই নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

জলবন্দি মানুষের কাছে দ্রুত রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আক্রান্ত ১০ জনকেই উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিন জেলাশাসক, পুলিশ সুপার, পিএইচই আধিকারিক এবং জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির উপর নজরদারির দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *