মা হওয়ার পর প্রথম জন্মদিন, ইনকাকে নিয়েই বিশেষ উদযাপনে চিত্রাঙ্গদা

Spread the love

মা হওয়ার পর প্রথম জন্মদিন—তাই এবারের বিশেষ দিনটা চিত্রাঙ্গদা শতরূপার কাছে ছিল একেবারেই অন্যরকম। আর সেই আনন্দের মুহূর্তেই প্রথমবার প্রকাশ্যে এল তাঁর ছোট্ট মেয়ে ইনকা। মায়ের কোলে, আবার কখনও মায়ের সঙ্গে ক্যামেরার সামনে খুনসুটিতে—একরত্তির একঝলকেই মুগ্ধ অনুরাগীরা।

গত ২৭ মার্চ কোল আলো করে আসে চিত্রাঙ্গদা ও তাঁর স্বামীর প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসেই সেই সুখবর ভাগ করে নিয়ে মেয়ের নাম জানিয়েছিলেন তিনি—ইনকা। তবে এতদিন মেয়েকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। নিজের জন্মদিনেই তাই ছোট্ট ইনকাকে ঘিরে তৈরি হল বিশেষ মুহূর্ত।

মা হিসেবে প্রথম জন্মদিনের অনুভূতি ভাগ করে চিত্রাঙ্গদা লেখেন, সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন নতুন করে জন্ম হয় একজন মায়েরও। সেই উপলব্ধি থেকেই নিজের মায়ের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পরিবার, স্বামী আর সবচেয়ে কাছের মানুষদের নিয়েই তাঁর সুখের পৃথিবী। আর সেই পৃথিবীর সবচেয়ে নতুন, সবচেয়ে প্রিয় সংযোজন ছোট্ট ইনকা। চিত্রাঙ্গদার কথাতেই স্পষ্ট, মা হওয়ার পর বদলে গিয়েছে তাঁর জীবন—আর সেই বদলে যাওয়া পৃথিবীতেই এবারের জন্মদিন পেয়েছে এক অন্যরকম অর্থ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *