আর গোপন নয়, সিদ্ধার্থের সঙ্গেই বিয়ে মিমির! আজই পড়ল আইনি সিলমোহর

টলিপাড়ার বহুলচর্চিত প্রেমের সম্পর্কে এবার পড়ল আইনি সিলমোহর। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এতদিন বিয়ে নিয়ে জল্পনা থাকলেও মুখে কুলুপ এঁটেছিলেন মিমি। শেষমেশ বৃহস্পতিবারই সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।

Read More

মায়ের কোলে ছোট্ট অন্বয়, প্রথমবার ছেলের সঙ্গে আদুরে ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী

মা হয়েছেন কয়েক মাস আগেই। তবে এতদিন ছেলের মুখ প্রকাশ্যে আনেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার। এবার উৎসবের আবহে ছোট্ট অন্বয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির অভিনেত্রী। যদিও এখনও সন্তানের মুখ আড়ালেই রেখেছেন তিনি। মা-ছেলের আদুরে মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ২০ সেপ্টেম্বর দুই থেকে তিন হয়েছে সোহিনী সরকারের পরিবার। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম…

Read More

টলিউড ছেড়ে বলিউডে বড় চমক! অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী মৈত্র

বলিউডে এবার অক্ষয় কুমারের বিপরীতে বাংলার রুক্মিণী মৈত্র! জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল নতুন হিন্দি ছবি ‘শামুক’-এর। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের অভিনেত্রী। ফলে রুক্মিণীর কেরিয়ারে খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ‘সানরাইজ পিকচার্স’-এর তরফে ছবির ঘোষণা হতেই নিজের সোশ্যাল মিডিয়া…

Read More

‘দুই থেকে তিন’—সোহিনী-শোভনের ঘর আলো করে এল রাজপুত্র, বাবা-মা হলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি

রবিবারের সকালেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম নিল তাঁদের প্রথম সন্তান। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এবার আর শুধু দু’জনের সংসার নয়। সোহিনী ও শোভনের জীবনে যোগ হল নতুন এক সদস্য। আর সেই নতুন অতিথি হল পুত্রসন্তান।…

Read More

ডিসেম্বরে বিয়ে মিমি চক্রবর্তীর! হবু স্বামী নৌসেনায়

শুক্রবার রাত থেকেই টলিপাড়ায় জোর চর্চা—বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে কবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন অভিনেত্রী, সেই প্রশ্নই ঘুরেফিরে এসেছে বারবার। এবার সেই জল্পনাতেই যেন নতুন মাত্রা যোগ করল বিয়ের খবর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন…

Read More

মা হওয়ার পর প্রথম জন্মদিন, ইনকাকে নিয়েই বিশেষ উদযাপনে চিত্রাঙ্গদা

মা হওয়ার পর প্রথম জন্মদিন—তাই এবারের বিশেষ দিনটা চিত্রাঙ্গদা শতরূপার কাছে ছিল একেবারেই অন্যরকম। আর সেই আনন্দের মুহূর্তেই প্রথমবার প্রকাশ্যে এল তাঁর ছোট্ট মেয়ে ইনকা। মায়ের কোলে, আবার কখনও মায়ের সঙ্গে ক্যামেরার সামনে খুনসুটিতে—একরত্তির একঝলকেই মুগ্ধ অনুরাগীরা। গত ২৭ মার্চ কোল আলো করে আসে চিত্রাঙ্গদা ও তাঁর স্বামীর প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসেই সেই সুখবর…

Read More

ভোটে হার, রাজনীতি থেকে দূরত্ব! এবার কি ‘বিগ বস বাংলা’-র হাত ধরে নতুন ইনিংস শুরু করছেন সায়ন্তিকা?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে পরাজয়ের পর থেকেই রাজনৈতিক মঞ্চে কার্যত নীরব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ হিসেবে সক্রিয় থাকলেও, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনীতির বদলে নিজেকে গড়ে তোলার দিকেই মন দিয়েছেন অভিনেত্রী। নিয়মিত জিম, শরীরচর্চা, ডায়েট এবং সোশ্যাল মিডিয়ায় ফিটনেস আপডেট— এই ছিল গত কয়েক…

Read More

‘বয়স অপরাধ নয়, আমি পূর্ণ’! সমালোচকদের কড়া জবাব অপরাজিতা আঢ্যর

নারীর বয়স যেন সমাজের কাছে চিরকালই এক অঘোষিত বিচার্যের বিষয়। বয়স বাড়লেই পোশাক, সাজ, জীবনযাপন—সবকিছু নিয়েই শুরু হয় উপদেশ আর কটাক্ষ। সেই মানসিকতার বিরুদ্ধেই এবার সরব হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে বয়স নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন অভিনেত্রী। উজ্জ্বল লাল শাড়ি ও মানানসই গয়নায় নিজের ছবি শেয়ার করে তিনি স্পষ্ট…

Read More

কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফা, প্রতিক্রিয়ায় রুদ্রনীল: “সিঁড়ি বেয়ে উঠে বুঝেছেন, গন্তব্য অন্য”

রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।…

Read More

রাহুলের স্বপ্ন এবার পূরণ করবে সহজ?

মাত্র আড়াই মাস আগে যে ঘরে হাসি, আড্ডা আর কাজের ব্যস্ততায় ভরে থাকত প্রতিটা মুহূর্ত, আজ সেখানে শুধুই স্মৃতি। ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে সমুদ্রের বুকে হারিয়ে যান বাংলা ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ, ২০২৬-এর সেই ভয়াবহ দিন এখনও মেনে নিতে পারেননি পরিবার, বন্ধুবান্ধব কিংবা অনুরাগীরা। রাহুলের মৃত্যুর পর থেকেই…

Read More