বুধে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রামলালাকে গর্ভগৃহে প্রবেশ করান। ২২ জানুয়ারি অভিজিৎ মুহূর্তেই প্রাণ প্রতিষ্ঠা হয় শ্রীরামের। মনে করা হয় এই মাহেন্দ্রক্ষণেই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন শিব
ব্যাঙ্গালোর গণধর্ষণে কর্নাটকের বর্তমান সরকারকে নিশানা করেছিলেন বিজেপি নেতা। তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিজেপির শাসনকালে কি ধর্ষণ হয়নি। ধর্ষণ হওয়া উচিত নয় বলে মন্তব্য করে বিজেপিকে পাল্টা শোনালেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী।
ভারতে মিলিয়নের বিনিয়োগ। পানীয় সেক্টরে ২৫০ মিলিয়ন USD বিনিয়োগ করতে চলেছে বেলজিয়ামের AB InBev কোম্পানি। বিরাট বিনিয়োগের কথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান জানিয়েছেন।
উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার। STF এর গুলিতে ঝাঁঝরা ৪ গ্যাংস্টার। খুন এবং ডাকাতির অভিযোগে মোস্ট ওয়ান্টেড ছিল তারা। একজন কুখ্যাত মুস্তফা কাগ্গা গ্যাং এর সদস্য
আগে জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছিল। এবার পয়েন্ট গেল ১০ নম্বরে থাকা চেন্নাই এফসির বিরুদ্ধেও। শূন্যে ড্র মোহনবাগান চেন্নাইয়ের ম্যাচ
আগে ছিল অনুমোদন। এবার থাইল্যান্ডে সমকামী বিবাহকে স্বীকৃতি দিল সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে দুই ব্যবসায়ীর বিবাহে শিলমোহর দিল থাই আইন।
ট্রাম্প আসনে বসতেই নড়েচড়ে বসছে চিন রাশিয়া। ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর কাছাকাছি এসেছে মস্কো বেজিং। এবার ফোনে হয়তো ট্রাম্পকে নিয়েই আলোচনা হয়েছে বলে মনে করছে নানা মহল
সমস্ত বদলে দিতে চাইছে বাংলাদেশ। এবার পুলিস RAB এবং আনসারের ইউনিফর্ম বদলের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে। মূলত পুলিস প্রশাসনকে হাসিনা ঘনিষ্ঠ বলা সরকার এবার পুরনো পোশাকটাও বদলে দিতে চাইছে
হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা। দায় নিয়ে পদত্যাগের ঘোষণা। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেছেন
বুধে ইডেন গারডেন্সে ভারত বনাম ইংল্যান্ডের টি২০ লড়াই। সূর্য কুমার যাদবের নেতৃত্বে নামছে ভারত। প্রথমে ব্যাটিং করে ৫টি এবং প্রথমে বোলিং করে ৭টি ম্যাচ জিতেছে ভারত। প্রথম কিছু ওভার সামলে খেললেই বাজিমাত করতে পারে মেন ইন ব্লু