ব্রিটিশ দর্পচূর্ণ, কলকাতায় ভারতের কাছে হারলো ইংল্যান্ড

Spread the love

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ভারত। সাদা বলে ক্রিকেটে ফিরতেই আজ ইডেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আরো একবার তারা তা প্রমাণ করলো। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৩২ রান করে। ১২.৫ ওভারে সেই রান তুলে নেয় ভারত।

বুধবার ইডেনে ভারতীয় দল একেবারে দাপট দেখিয়ে দিতে নিল প্রথম ম্যাচ। পিচে ঘাস নেই , অফ স্ট্যাম্পের বাইরে বলে দাবি ব্যাট চলে যাওয়ার ভয় নেই, লাল বলের সুইং নেই। আজ আবার চেনা ছন্দে দেখা গেল মেন ইন ব্লু কে।

বুধবার মহম্মদ সামিকে বাদ দিয়েই মাঠে নামে ভারতীয় ক্রিকেট দল। যদিও সকলেরই মহম্মদ সামির প্রত্যাবর্তনের দিকে নজর ছিল। তবে দলের ভারসাম্য স্বার্থের জন্য মহম্মদ সামিকে রাখা হয়নি প্রথম একাদশে।

ব্যাচের শুরুতেই ধাক্কা দেন অর্শদীপ। বরাবরের মতোই তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সব প্রেসারটের মধ্যে অন্যতম। প্রথম ওভারে এই বাঁহাতি পেসার উইকেট তুলে নেন ফিল সল্ট-এর। দ্বিতীয় ওভারেও বেন ডাকেটকে ফেরান তিনি। এতদিন পর্যন্ত যুজবেন্দ্র চাহেল প্রথম স্থানাধিকারী ছিলেন। ৮০টি ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৯৬ টি। মাত্র ৬১ টি ম্যাচে ৯৭ টি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে এখন অর্শদীপ চাহেলকে ছাড়িয়ে প্রথম স্থান অধিকারী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *