পুলিশ দিল সতর্কবার্তা, এই লিংকে ক্লিক করলেই এক মুহূর্তে ব্যাংকের তথ্য বাইরে, সাবধান হন

Spread the love

APK ফাইলে CLICK করলেই আপনার ব্যাংক সহ একাধিক তথ্য বাইরে, এই লিংকগুলি থেকে সাবধান থাকুন। সতর্কবার্তা দিলো পশ্চিমবঙ্গ পুলিশ

“চলতি মাসের ১১ তারিখ বসিরহাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত হাসনাবাদ থানা এলাকার বাসিন্দা মল্লিকা মণ্ডল (নাম পরিবর্তিত) বসিরহাট সাইবার থানায় অভিযোগ জানান, হোয়াটসঅ্যাপে সাইবার জালিয়াতদের পাঠানো একটি APK ফাইল নিজের ফোনে বসানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৫০ হাজার টাকা।

কী এই APK ফাইল?
— খুব সোজাভাবে বলতে গেলে, APK-র অর্থ হলো ‘Android Package Kit’। আপনার অ্যান্ড্রয়েড ফোনে (বাজারে প্রাপ্ত যে কোনও সাধারণ স্মার্টফোন) যে কোনও অ্যাপ বসাতে গেলেই প্রয়োজন পড়ে APK ফাইলের। পোস্টের সঙ্গের ছবিতে দেওয়া রইল একটি উদাহরণ।

সুতরাং কেউ আপনাকে এই ধরনের ফাইল পাঠালেই জানবেন, ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে বসে যাবে কোনও একটি অ্যাপ, যার ফলে আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে জালিয়াতের হাতে। এবার যেই আপনি ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে কোনও লেনদেন করবেন, আপনার ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে সেই জালিয়াত।

মল্লিকা দেবীর ক্ষেত্রে যা হয়েছে, তা আপনার ক্ষেত্রেও হতে পারে, যদি আপনি অপরিচিত কারোর কাছ থেকে পাওয়া APK ফাইল বসান আপনার ফোনে। সৌভাগ্যক্রমে, মল্লিকা দেবী তাঁর ভাই অমিত সরকারের পরামর্শে আমাদের ১৯৩০ হেল্পলাইনে যোগাযোগ করেন, যার ফলে অভিযোগ নথিভুক্ত হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে জালিয়াতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘লক’ করে দেওয়া সম্ভব হয়। আমরা আশা করছি, দ্রুত টাকা ফেরত পাবেন তিনি।

অনুরোধ আপনাদেরকেও, সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ১৯৩০-এ যোগাযোগ করুন। এবং নিজের ফোনে কোনও APK ফাইল বসানোর আগে একশো ভাগ নিশ্চিত হয়ে নিন যে লিঙ্ক এসেছে বিশ্বস্ত কারোর কাছ থেকে।

সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।”

https://x.com/WBPolice/status/1882764503944700138: পুলিশ দিল সতর্কবার্তা, এই লিংকে ক্লিক করলেই এক মুহূর্তে ব্যাংকের তথ্য বাইরে, সাবধান হন


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *