মহা কুম্ভের ঘটনা নিয়ে উত্তাল সংসদ। মঙ্গলবার এর বাজেট অধিবেশনে বিরোধীদের তরফ থেকে কুম্ভ আলোচনার দাবি। আসল মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হোক। অপরাধবোধ না থাকলে কেন তথ্য লুকোচ্ছে যোগী সরকার। সংসদে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার পাল্টা মুখ খুলেছেন বিজেপি সাংসদ-অভিনেত্রী হেমা মালিনী। বিজেপি সাংসদ এর দাবি, “অখিলেশের কাজই হল ভুল তথ্য ব্যাখ্যা করা। আমি নিজে মহাকুম্ভে গিয়েছিলাম। যে ঘটনা ঘটেছে তা এত বড় কিছু নয়। বড় করে দেখানো হয়েছে।” বিজেপি সাংসদদের এই মন্তব্যে তুঙ্গে তরজা। মূলত কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কয়েক ঘণ্টা আগেই ত্রিবেনী সঙ্গমে VIP হিসেবে স্নান সেরেছিলেন হেমা মালিনী। তারপরও একাধিক VIP মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন। মহা কুম্ভ শুরুর সময় থেকেই VIP ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তবে সেই সময় সেভাবে আমল দেওয়া হয়নি। পদপিষ্ট হওয়ার ঘটনার পর ফের প্রশ্নের মুখে আমজনতার নিরাপত্তা। বিরোধীরা বারবার দাবি করে চলেছেন, আমজনতা নিরাপত্তার দিকে নজর দেয়নি প্রশাসন। যোগী সরকারের সব রকম নিরাপত্তা শুধুমাত্র VIP দের জন্য।
Maha Kumbh: মহাকুম্ভের ঘটনা বড় কিছু নয়: হেমা মালিনী


