Maha Kumbh Stampede: মহাকুম্ভে মৃতের সংখ্যা ৩ হাজার? তরুণীর ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক

Spread the love

এই খবর এবং ভিডিওর সত্যতা যাচাই করেনি

INDINEWS24 কলকাতা: কত মৃত্যু হয়েছে মহাকুম্ভে? এই সংখ্যা কি সত্যিই ৩০? মহাকুম্ভে মহাবিপর্যয়ের সংখ্যা নিয়ে বিতর্ক শেষ হয়নি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন এই সংখ্যা একাধিক। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন দাবি করেছেন, গঙ্গায় বহু দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। সংসদে অখিলেশ যাদবের দাবিতেও উত্তাল হয়েছে বাজেট অধিবেশন। রাজনৈতিক নেতা নেত্রীর পর এবার এক তরুণীর দাবি ঘিরে বিতর্ক।

ভাইলালভিডিও: ভিডিও সত্যতা যাচাই করেনি INDINEWS24

ভাইরাল ভিডিওয় দাবি করা হয়েছে, এই তরুণীর বাবা মহাকুম্ভের পুণ্যার্থী ছিলেন। মহাকুম্ভে বিপর্যয়ের পর তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তরুণী জানাচ্ছেন, “বাবার যে অবস্থায় আছে, খুঁজে দেওয়া হোক। প্রশাসন জানাচ্ছে কমপক্ষে ২,৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে কুম্ভ মেলায়।” তবে কি আসল সংখ্যা লুকোচ্ছে প্রশাসন? যদিও এই খবরের সত্যতা যাচাই করিনি আমরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *