সান্তনু নাইডু আর প্রয়াত রতন টাটার বন্ধুত্ব কারো অজানা নয়। দুজনের বয়সের ফারাক প্রায় ৫৪-৫৫ বছরের। কিন্তু বয়স বন্ধুত্ব মানে না। মৃত্যুর আগে পর্যন্ত রতন টাটার ছায়া সঙ্গী ছিলেন শান্তনু নাইডু। এই বিখ্যাত শিল্পপতির প্রয়াণে ৯ অক্টোবর শান্তনু জানিয়েছিল তিনি তার গুরুকে হারিয়েছেন।
এবার রতন টাটার প্রিয় বন্ধু সান্তনু নাইডু টাটা মোটরসের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন। এই দায়িত্ব পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বয়স ৩২ এর এই যুবক।
শান্তনুর নাম রতন টাটার উইলেও ছিল। এবার তাকে টাটা মোটরসের জেনারেল ম্যানেজার তথা ‘হেড অফ স্ট্রাটেজিক ইনিশিয়েটিভস’ হিসাবে নিযুক্ত করা হলো। মঙ্গলবার লিঙ্কড-ইন নামক সোশ্যাল মিডিয়ায় প্রয়াত রতন টাটার অন্যতম প্রিয় ফসল ন্যানো গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শান্তনু জানিয়েছেন, ” অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি টাটা মোটরসের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছি আমি। মনে পড়ছে ,নীল ট্রাউজারস – সাদা শার্ট পরিহিত বাবার হাত ধরে টাটা মোটরস প্ল্যান থেকে যখন বাবা ফিরতেন। জানলার ধারে বসে অপেক্ষা করতাম আমি, আজ একটা বৃত্ত পূর্ণ হল।”
হাসপাতলে ভর্তি থেকে রতন টাটার শেষকৃত্য সব জায়গাতেই দেখা গিয়েছিল শান্তনু নাইডুকে। সান্তনু রতন টাটার অফিসে নিয়মিত কাজ করতেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে কোথায় হ্যাশ ট্যাগ দিতে হবে, ইমোজির কি মানে এসব বুঝিয়ে দিতেন রতন টাটা কে শান্তনু। এভাবেই পাকাপাকিভাবে তাদের বন্ধুত্ব হয়েছিল। এমনকি বিদেশে পড়াশোনার জন্য শান্তনু যে ঋণ নিয়েছিল সেটাও মিটিয়ে দিয়েছিলেন রতন টাটা।


