প্রতুল বাবুর মৃত্যু শোকস্তব্ধ করে দিলো মুখ্যমন্ত্রীকে

Spread the love

দীর্ঘ লড়াইয়ের পর শনিবার সকালে শেষ নিঃশেষ ত্যাগ করেন বিশিষ্ট সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি নিউমোনিয়া ও হৃদরোগের বিরুদ্ধে লড়াই করছিলেন। তার এই মৃত্যুর সংবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অত্যন্ত উদ্বিগ্ন করেছে।

রবীন্দ্রসদনে বিকেলে গায়ক প্রতুল মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগের কথা প্রকাশ করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “সকাল থেকে নিজেকে সামলাতে পারছিলাম না । অনেকক্ষণ ধরে কিছু বলতে পারিনি। তারপর অরূপ কে ফোনে বলে দিলাম কি কি করতে হবে। আমি কখনো অতি পরিচিতদের মৃত্যুর পর তাদের মুখ দেখিনা। জীবিত অবস্থায় যেমন দেখেছিলাম , তেমনি আমার স্মৃতিতে রাখতে চাই। কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা। এখানে আসতেই হলো না এসে উপায় ছিল না।”

সংগীত শিল্পী পুতুল মুখোপাধ্যায় ৮২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নিউমোনিয়ায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। অন্ত্রে অপারেশনও হয় তার। এরপর হৃদরোগেও তিনি আক্রান্ত হন।

দুদিন আগে প্রতুল মুখোপাধ্যায় কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়েছেন ।শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শনিবার সকালেই মিলল তার প্রয়াণ সংবাদ।। কার যত ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী। অনেকক্ষণ খবরটা বিশ্বাস করতে পারেননি তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *