ইংল্যান্ডের দুই প্রাক্তনী অধিনায়ক নাসির হোসেন এবং মাইকেল আথার্টনকে রীতিমতো তুলোধনা করলেন এই কিংবদন্তি। সাফ সাফ ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, যারা লাফালাফি করছেন ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে তারা হয়তো এটা ভুলে গেছেন যে, তাদের বেতনটাও ভারতের ওপরেই নির্ভরশীল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত দুবাইয়ে খেলবে। আপাতত দুটি ম্যাচ টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে এবং সেই ম্যাচ দুটিতে তারা জিতেও গিয়েছে। এ বিষয়ে ইংল্যান্ডের প্রাক্তনী অধিনায়করা বলেছেন, মেগা টুর্নামেন্টে ভারত অন্যায় সুবিধা পাচ্ছে। পাকিস্তান আয়োজক দেশ কিন্তু সুবিধা পাচ্ছে ভারত।
নাসির হোসেন বলেছেন, “ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপর মনোনিবেশ করতে হচ্ছে। ওদের একমার থেকে আলাদা মাঠ জার্নিটাও করতে হচ্ছে না।”
মাইকেল আথার্টন বলেছেন,”আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এটা সত্যিই অন্যায় সুবিধা।”


