কেন্দ্রে সমীক্ষা অনুযায়ী বাংলার ২ তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের সেরা

Spread the love

বাংলার দুই তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালডিহি ও বক্রেশ্বর কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেল এ পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়েছেন। এছাড়াও চতুর্থ স্থানে রয়েছে সাগরদিঘী ও নবম স্থানে রয়েছে ব্যান্ডেল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বিচারে।

কেন্দ্রীয় শক্তি মন্ত্রক ২০১ টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ও কর্মদক্ষতা নিরিখে একটি তালিকা প্রস্তুত করেছে। তাদের সমীক্ষা অনুযায়ী প্রথমে রয়েছে বাংলার সাঁওতালডিহি।

সাঁওতালদিহির প্ল্যান্টলোড ফ্যাক্টর ৯৪.৩৮ শতাংশ। বক্রেশ্বরে লোড ফ্যাক্টর ৯৩.৩ শতাংশ।

এছাড়াও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম WBPDCL শীর্ষে রয়েছে কেন্দ্রের বিচারে। এই সংস্থা গড়ে ৮৮.৯ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। এই সংস্থা পিছনে ফেলে দিয়েছে রিলায়েন্স আদানি বিবিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *