মেট্রোর কাজ থমকে দিল জলের লাইন, পলতা থেকে টালা পর্যন্ত পাইপের খোঁজে নেমেছে পুরসভা

Spread the love

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের কাজ শুরুর আগে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে পুরনো পানীয় জলের পাইপলাইন।

বিটি রোডের নীচ দিয়ে যে ছয়টি বিশাল পাইপ পলতা থেকে টালা পর্যন্ত চলে গেছে, সেগুলোর সঠিক অবস্থান জানা নেই কলকাতা পুরসভার। ফলে মেট্রোর কাজ শুরু করা যাচ্ছে না।

এই পরিস্থিতিতে পুরসভা এখন আরভিএনএল‑এর সঙ্গে যৌথভাবে মাটি খুঁড়ে সেই পাইপগুলোর হদিশ পাওয়ার চেষ্টা করছে।পাইপ সরানোর প্রয়োজন হলে তার জন্য বসানো হতে পারে আরও বড় মাপের নতুন পাইপ।

একাধিক দফতরের মধ্যে চলছে আলোচনাও, কী ভাবে খরচ ভাগ হবে, তার দিকেও নজর। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পানীয় জলের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই দিকটাই প্রথমে দেখা হবে।

প্রয়োজন পড়লে মেট্রো কর্তৃপক্ষকেই এই পাইপ সরানোর যাবতীয় খরচ বহন করতে হবে। কলকাতার একটা বড় অংশের জল আসে এই লাইনের মাধ্যমে, তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *