আলিয়ার ৭৬ লক্ষ টাকার প্রতারণা! দীর্ঘদিনের সহকারী বেদিকা গ্রেফতার বেঙ্গালুরুতে

Spread the love

মুম্বই থেকে বেঙ্গালুরু—পাঁচ মাসের লুকোচুরির অবসান। অভিনেত্রী আলিয়া ভাটের বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে অবশেষে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযোগ, আলিয়ার প্রোডাকশন হাউস ‘ইটারনাল সানশাইন’ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নানা ভুয়ো বিলের মাধ্যমে বেদিকা আত্মসাৎ করেছেন প্রায় ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা।

জানুয়ারিতে আলিয়া এবং তাঁর মা সোনি রাজদান প্রতারণার অভিযোগ দায়ের করেন ঝুহু থানায়। এরপর থেকেই লাপাত্তা ছিলেন বেদিকা। তদন্তকারীরা খুঁজে বেড়ান রাজস্থান, পুনে, অবশেষে হদিস মেলে বেঙ্গালুরুর এক ফ্ল্যাটে—দিদির বাড়ি থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, অত্যন্ত সুচারুভাবে কাজ করতেন বেদিকা। দিনের পর দিন অভিনেত্রীর প্রোডাকশন খরচের নামে জাল বিল তৈরি করে টাকা ঘুরিয়ে নেন নিজের ঘনিষ্ঠ এক ব্যক্তির অ্যাকাউন্টে। এমনকি তাঁর বিরুদ্ধে অন্য তারকাদের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে প্রাথমিক সূত্রের দাবি।

এই ঘটনায় বলিউড অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রিয়জনের মুখোশে লুকিয়ে থাকা প্রতারকের গল্প যেন সিনেমাকেও হার মানায়। আপাতত ট্রানজিট রিমান্ডে মুম্বই আনা হচ্ছে বেদিকাকে। শুরু হয়েছে জেরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *