ভাঙা হচ্ছে কবি সুভাষ মেট্রো, চালু শাটল বাস পরিষেবা

Spread the love

সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করা হল কবি সুভাষ মেট্রো স্টেশন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভাঙচুরের কাজ। শহরের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পরিবহণ দফতর চালু করছে শাটল বাস পরিষেবা।

সোমবার থেকে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বাস। দিনে দু’দফায় মিলবে পরিষেবা—সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি বাসে থাকছে ৩২টি আসন, ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা।

পরিবহণ দফতর জানাচ্ছে, যতদিন না মেট্রো স্টেশনের সংস্কার শেষ হচ্ছে, এই বাস পরিষেবা জারি থাকবে। যাত্রীদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, কবি সুভাষ স্টেশনটি শুধু মেট্রোর জন্যই নয়—বাস ও রেল সংযোগের কেন্দ্র হিসেবেও বহু মানুষের নির্ভরযোগ্য ভরসা। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করেন। তাই স্টেশন বন্ধ হওয়ায় তাদের যাতায়াতে পড়ছে বড় ধাক্কা।

এখন রাজ্যবাসীর একটাই প্রত্যাশা—যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক সংস্কার কাজ, ফিরুক পুরনো ছন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *