ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা,আগুনে পুড়ে বেশ কয়েকজন আহত । দাসপুর থানার সাগরপুর বাজার এলাকায় সোনার দোকানে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন হঠাৎই একের পর এক বিকট শব্দ তার পরেই ওই সোনা গালাই দোকানের দ্বিতলে আগুন লাগে। দোকানের দ্বিতলে সোনার কাজ চলছিল, গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন বলে মনে করছেন স্থানীয়রা । আগুনে গুরুতর জখম কমপক্ষে ৪ জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দল কর্মীরা।
বাজারে আগুন, পুড়ে আহত!


