ফের কুসংস্কার!

Spread the love

ডাইনি সন্দেহে এক ভিক্ষাজীবী মহিলাকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল। ফের মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এলো দাঁতনে।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তকিনগর এলাকায় ডাইনি সন্দেহে এক মহিলাকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে দাঁতন থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার সকালে দাঁতন থানার তকিনগর এলাকায় ওই মহিলা ভিক্ষা চাইতে বাড়ি বাড়ি গিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ সেই সময় ওই মহিলা এক বালকের দিকে তাকালে সেই বালক অসুস্থ বোধ করে। এরপর ওই বালক তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন ওই মহিলাকে ধরে ফেলেন। ভিক্ষাজীবী ওই মহিলাকে দেখে ডাইনি সন্দেহ করেন তারা। এরপরেই মহিলাকে এলাকার একটি জায়গায় গাছে বেঁধে রাখা হয়। এরপরই খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাঁতন থানার পুলিশ মহিলাকে উদ্ধার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনায় পুলিশে কোনও লিখিত অভিযোগ হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *